Yogi Adityanath: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার বারাণসী ও গোরক্ষপুরের নতুন কমিশনারেট এবং কালেক্টর ভবনগুলির নির্মান পর্যালোচনা করেছেন। এই অফিসগুলি আইকনিক ভবন হিসেবে স্বীকৃত। মডেল হিসেবে উপস্থাপিত ভবনগুলিতে স্থানীয় সংস্কৃতির ঝলক দেখানোর জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বারাণসী ও গোরক্ষপুরের কমিশনারেট অফিসগুলিকে আইকনিক ভবন হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এটি মাথায় রেখেই উভয় অফিসের নকশা তৈরি করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। সেই নকশাই স্থানীয় সংস্কৃতির প্রদর্শন করবে, বলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনসাধারণের সুবিধার কথা উল্লেথ করে বলেছেন, সব অফিসকে একজায়গায় একত্রিত করতে হবে। পাশাপাশি তিনি বলেছেন সমন্বিত কমিশনারেট অফিসের উদ্দেশ্য হল সব বিভাগকে সহজে পর্যবেক্ষণ করা।
এক ছাদের নিচে সব অফিস থাকলে মানুষের সময় ও শ্রম বাঁচবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন বারাণসী ও গোরক্ষপুরের কমিশনারেটের অফিসগুলিকে মডেল হিসেবে উপস্থাপন করা উচিত। এটি জনসাধারণের কাছে একটি ইতিবাচক বার্তা দেবে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী।
সরকারি পরিকল্পনায় ভবনগুলিতে খোলা অফিস, কনফারেন্স হল, কিউবিকল, স্টোরেজ সুবিধার পাশাপাশি পার্কিং, ব্যাঙ্ক, জিম এবং ক্যাফেটেরিয়ার ব্যবস্থা থাকবে। মুখ্যমন্ত্রী বলেছেন, অফিস তৈরি হয়ে গেলে গোরক্ষপুর ও বারাণসীর সব অফিস সেখানে পর্যায়ক্রমে স্থানান্তরিত করা হবে।


0 মন্তব্যসমূহ