West Bengal Weather: মধ্য শ্রাবণেও বৃষ্টির অপেক্ষা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

 West Bengal Weather: শ্রাবণের তৃতীয় সপ্তাহেও বৃষ্টির আপেক্ষা। বিশেষ করে দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গে অবশ্য এদিন তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রার হেরফেরের কোনও সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের মানুষজনকে আর্দ্রতাজনিত অস্বস্তির মুখোমুখি হতে হচ্ছে এবং হবে।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দুই জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবারের বাকি সময়ের জন্য এবং রবিবার সবকটি জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস। আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।


শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি কিংবা বদ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ আর সর্বনিম্ন ৬৭ শতাং।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে,


আসানসোল ২৬.১

বহরমপুর ২৮

বাঁকুড়া ২৫.১

বর্ধমান ২৫

কোচবিহার ২৬.৯

দার্জিলিং ১৬.৫

কালিম্পং ২০.৫

দিঘা ২৭.২

কলকাতা ২৮.৫

দমদম ২৮.২

কৃষ্ণনগর ২৭.৪

মালদহ ২৮

মেদিনীপুর ২৭.৫

শিলিগুড়ি ২৭.৬

শ্রীনিকেতন ২৭.১

সুন্দরবন ২৭


উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আ

গর দিনের তাপমাত্রা

আসানসোল (৩১.৯)

বহরমপুর (৩৪)

বাঁকুড়া (৩১.৫)

বর্ধমান (৩৩)

কোচবিহার (৩৩.১)

দার্জিলিং (১৯.৪)

কালিম্পং (২৬.৫)

দিঘা (৩৩.৫)

কলকাতা (৩২.৩)

দমদম (৩৪.৫)

কৃষ্ণনগর (৩৩.৪)

মালদহ (৩৪.৫)

মেদিনীপুর (৩২.৮)

শিলিগুড়ি (৩৩)

শ্রীনিকেতন (৩৩.৮)

সুন্দরবন (৩২.৫)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ