West Bengal Weather: চার জেলায় ভারী বৃষ্টি, বাকিগুলিতে বাড়বে তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

 West Bengal Weather: বৃষ্টি কমতেই আর্দ্রতাজনিত অস্বস্তি যে ভোগাতে চলেছে, তার পূর্বাভাস পাওয়া গিয়েছে সকাল থেকে। চারটি জেলাকে বাদ দিয়ে বাকি জেলাগুলিতে এদিন থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।


পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আগামী দিন চারেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এদিনের পাশাপাশি শুক্রবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জেলাগুলিতে আগামী ৩-৪ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৮১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.২ কি মি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ