West Bengal Weather Forecast: বিচ্ছিন্নভাবে অতিপ্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস ওড়িশায়। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এই পরিস্থিতি। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে শুক্রবারের পর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৪ মিমি (West Bengal Weather Forecast)।
আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরেউত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
১৭ ও ১৮ অগাস্ট বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
১৯ ও ২০ অগাস্ট শনিবার ও রবিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস। বাড়তে পারে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তির আশঙ্কা।
২১ অগাস্ট সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
১৭ অগাস্ট বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
১৮ অগাস্ট শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
১৯, ২০ ও ২১ অগাস্ট শনিবার, রবিবার ও সোমবার আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বাড়তে পারে তাপমাত্রা। সঙ্গে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।



0 মন্তব্যসমূহ