West Bengal Weather Forecast: একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বিহারের ওপরে অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানের খানিক উত্তরে অবস্থান করছে। আগামী তিন থেকে ৪ দিনের মধ্যে তা হিমালয়ের পাদদেশে কাছে অবস্থান করবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৮ মিমি (West Bengal Weather Forecast)।
আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরেতারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
৬জুলাই ২৬ ২৯ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
৭জুলাই ২৫ ২৯ আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
৮জুলাই ২৬ ২৯ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
৯জুলাই ২৭ ৩১ একই
১০জুলাই ২৮ ৩৩ সাধারণভাবে মেঘলা আকাশ, সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
৬, ৭ অগাস্ট রবিবার, সোমবার আপাতত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
৮ অগাস্ট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
৯ ও ১০ অগাস্ট বুধবার ও বৃহস্পতিবা আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
৬ ও ৭ অগাস্ট রবিবার ও সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
৮ অগাস্ট যথাক্রমে মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
৯ ও ১০ অগাস্ট বুধবার ও বৃহস্পতিবার আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


0 মন্তব্যসমূহ