Vande Bharat Express: মাত্র ছয় ঘন্টায় বারাণসী থেকে হাওড়া! কবে থেকে এই রুটে ছুটবে নয়া বন্দে ভারত

 Vande Bharat Express: বারাণসী থেকে গয়া হয়ে হাওড়া সফর করতে হয়! তাহলে এই খবর আপনার জন্যে। খুব শীঘ্রই বারাণসী-হাওড়া রুটে আরও একটি বন্দেভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। ইতিমধ্যে বেশ কয়েকটি বন্দেভারত বাংলা থেকে সপ্তাহে ছয়দিন যাতায়াত করে।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসে হাওড়া-পাটনা রুটেও ছুটবে আরও একটি বন্দেভারত। এর মধ্যে বারাণসী থেকে গয়া হয়ে হাওড়ার ( Varanasi Howrah Vande Bharat) মধ্যে বন্দেভারত চালানোর তোড়জোড় শুরু করে দিল ভারতীয় রেল। ফলে বাবা বিশ্বনাথের দরবারে মাথা ঠেকানো আরও সহজ হতে চলেছে শিবভক্তদের কাছে।


প্রভাত খবরে' প্রকাশিত খবর অনুযায়ী, হাওড়া বারাণসী ভায়া গয়া রুটে ( Varanasi Howrah Vande Bharat) বন্দেভারত চালাতে ইতিমধ্যে তোড়জোর শুরু করে দিয়েছে রেলওয়ে। প্রকাশিত খবর অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই অর্থাৎ অক্টোবর মাসেই বন্দে ভারত এই রুটে চালু হতে পারে। তবে গত কয়েকদিন আগে রেলমন্ত্রকে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। আর সেখানেই বারাণসী-হাওড়া রুটে বন্দেভারত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Vande Bharat Express: কি বলছেন রেল আধিকারিকরা

পূর্ব মধ্য রেলওয়ের হাজিপুরে মুখ্য জনসংযোগ আধিকারিক 'প্রভাব খবর'কে জানিয়েছেন, বারাণসী-হাওড়া রুটে বন্দেভারত ( Varanasi Howrah Vande Bharat) চালানোর বিষয়ে আলোচনা হয়েছে। তবে শীর্ষ আধিকারিকরা এই বিষয়ে সবুজ সঙ্কেত দিলেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। অন্যদিকে সেন্ট্রাল বিহার চেম্বার অফ কর্মাসের এক আধিকারিক কৌশলেন্দ্র প্রতাপ ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রকের তরফে একটি চিঠি এসেছে। যেখানে হাওড়া, আসানসোল, ধানবাদ এই রাস্তায় রেল পরিষেবা চালানোর অনুমতি রয়েছে।


Vande Bharat Express: জানেন এই রুটে কততে ছুটবে বন্দেভারত?


প্রকাশিত খবর অনুযায়ী, বারাণসী এবং হাওড়ার মধ্যে বন্দেভারত এক্সপ্রেস ( Varanasi Howrah Vande Bharat) প্রতি ঘন্টায় ১৫০ কিমি গতিতে ছুটবে। আর সেই লক্ষ্যেই কাজ করছে রেল। রেল আধিকারিকরা জানাচ্ছেন, এই লাইন এবং প্রযুক্তির দ্রুত উন্নতি করা হচ্ছে। আগামী কয়েকমাসের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে।

আর এই লাইনের কাজ বারাণসী, মুগোলসরাই, ধানবাদ হয়ে হাওড়া পর্যন্ত উন্নতি করা হচ্ছে বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন রেলের এক আধিকারিক। তবে যা খবর, সপ্তাহে তিনদিন বারাণসী থেকে হাওড়া ভায়া গয়া রুটে ছুটবে ভারতের প্রথম সেমি বুলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ