Tarkeshwar : শিব সংকটমোচন, শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়

 ঘরে ওত পেতে বসে আছে ইডি সিবিআই। দফায় দফায় জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে এবং তাঁর স্বামীকে। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে গোটা পরিবারকে। শিব সংকট মোচন। তাই শ্রাবণ মাসে তাঁর কাছে প্রার্থনা জানিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।

শ্রাবন মাসে শিবের মাথায় জল ঢেলে পুজো দিলেন রুজিরা বন্দোপাধ্যায়। তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিষেক পত্নী রুজিরা। রবিবার সকাল সাড়ে এগারটা নাগাদ তারকেশ্বর মন্দিরে আসেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই শ্রাবন মাস চলছে তাই শিবের মাথায় জল ঢালতে ভক্তদের উপচে পড়া ভিড় তারকেশ্বর মন্দিরে। তারই মাঝে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এলেন অভিষেক পত্নী।


এদিন মন্দির চত্বরে ছিল বিশাল পুলিশি নিরাপত্তা। রুজিরার সঙ্গে এদিন ছিলেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু ও কয়েকজন কাউন্সিলররা। মন্দির সংলগ্ন দুধপুকুরে হাত পা ধুয়ে মন্দিরের গর্ভ গৃহের বাইরে থেকেই পুজো দেন রুজিরা বন্দোপাধ্যায়। আধ ঘন্টা সময় কাটিয়ে বারোটা নাগাদ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যান অভিষেক পত্নী।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ