Haryana: ৮ অগাস্ট পর্যন্ত বন্ধ মোবাই ইন্টারনেট পরিষেবা, SMS এবং ডঙ্গল ব্যবহারেও নিষেধাজ্ঞা

 এখনও থমথমে হরিয়ানা নূহ। চারদিকে হিংসার ছবি। অগ্নিদগ্ধ দোকানবাজার। আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে চাইছেন না বাসিন্দারা। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেেছ সেখানে। হরিয়ানা সরকার নিরাপত্তার খাতিরে ৮ তারিখ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।

হরিয়ানা সরকারের অভিযোগ পরিকল্পিত ভাবে এই হিংসা ছড়ানো হয়েছে। গত সপ্তাহে বিশ্বহিন্দু পরিষদের মিছিলকে কেন্দ্র করে হরিয়ানায় উত্তেজনা ছড়ায়। বিশ্বহিন্দু পরিষদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। তারপরেই তুমুল সংঘর্ষ শুরু হয় একাদিক জায়গায়।

হরিয়ানায় হঠাৎ হিংসা ছড়িয়ে পড়ার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে বলে দাবি বিজেপি নেতাদের। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক দাবি করেেছন একেবারে সুপরিকল্পিত উপায়ে হরিয়ানার নূহে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২০২৪-র লোকসভা ভোটের আগে একাদিক জায়গায় এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। রাজ্যের একাধিক জায়গা মণিপুর হয়ে উঠতে বেশি সময় লাগবে না বলেও ইঙ্গিত দিয়েছেন সত্যপাল মালিক।

হরিয়ানার নূহে সাইবার ক্রাইম থানায় হামলা চালানোর নেপথ্য কাজ করেছে ষড়যন্ত্র। তথ্য প্রমাণ লোপাট করতেই থানায় হামলা চালানো হয়েছে। ঘটনার দিন নূহ থানায় ভাঙচুর চালানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় নথি। প্রসঙ্গত উল্লেখ্য হরিয়ানার সবচেয়ে অনুন্নত জেলাগুলির মধ্যে একটি নূহ। সেখানে সাইবার ক্রাইমের রমরমা। সেই সাইবার ক্রাইম রুখতে একের পর এক কড়া পদক্ষেপ করে চলেছিলেন হরিয়ানা সরকার। সেই সব তথ্য প্রমাণ লুঠ করতেই নূহতে থানায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

পরিস্থিতি এখনও অশান্ত থাকার কারণে নূহতে সেকারণে ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছে। এমন কী মোবাইল এসএমএস এবং ডঙ্গল পরিষেবাও বন্ধ তাকবে ৮ অগাস্ট পর্যন্ত। কারণ মোবাইলে এসএমএসের মাধ্যমে গুজব ছড়িয়ে অশান্তি ছড়ানোর ঘটনা ঘটতে পারে। সেই আশঙ্কা প্রকাশ করেছে সরকার। হরিয়ানায় সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ২১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ১০৪টি মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ