Delhi Services Bill: তুমুল বিতর্কের পাশ Delhi Services Bill ( 2023)। যদিও বিতর্ক চলাকালীন অধিবেশন ছেড়ে বেরিয়ে যান বিরোধী দলের সাংসদরা। এমনকি ভোটাভুটিতেও তাঁরা অংশ নেননি। ফলে ধ্বনি ভোটে পাশ হয়ে যায় দিল্লি সরকার (সংশোধনী) বিল, ২০২৩।
যদিও এই বিল পাশ হওয়ার পর কড়া ভাষায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে কংগ্রেস। সংবিধান বিরোধী বলে তোপ অধীর চৌধুরীর। তবে এই বিল পাশ করার আগে দীর্ঘ চর্চা এই বিষয়ে। বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর বক্তব্য থেকেই কেজরিওয়াল সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি।
অমিত শাহ বলেন, কেন্দ্রীয় সরকারকে দিল্লি নিয়ে যে কোনও আইন প্রণয়ণের ক্ষমতা সংবিধান দিয়েছে। তবে এর আগে দিল্লির প্রশাসনিক কাজ মসৃণভাবে হতো। কেজরিওয়াল সরকার আসার পর থেকে যাবতীয় সমস্যা তৈরি হয়েছে বলে এদিন মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে কেজরিওয়াল সরকারের দুর্নীতি ইস্যুতেও সরব হন তিনি।
পাশাপাশি জওহরলাল নেহরু, সর্দার বল্লবভাই প্যাটেল, সি রাজাগোপালাচারী সহ একাধিক নেতাও দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্জাদা দেওয়ার বিরোধী ছিল বলেও এদিন মন্তব্য অমিত শাহ। তিনি বলেন, আমলাদের বদলি কিংবা নিয়োগ নিয়ে দিল্লি বর্তমান সরকারের কোনও মাথাব্যাথা নেই। দুর্নীতিকে তাঁরা আড়াল করতে চান বলেও এদিন বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী।
তবে ভোটীং পর্ব চলাকালীন আপ সাংসদ সুশীল কুমার রিংকু কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান। আর এরপরেই গোটা অধিবেশনের জন্যে তাঁকে বরখাস্ত করা হয়েছে। তবে এই বিল পাশ হওয়ার পরেই কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি টুইটারে লিখছেন, বিল নিয়ে কোনও যুক্তি নেই। দিল্লির মানুষকে ক্রিতদাস করতেই এই বিল পাশ করা হয়েছে বলেও টুইটে উল্লেখ দিল্লির মুখ্যমন্ত্রী। মানুষকে অসহায় করা হবে এই বিলের মাধ্যমে। তা কখনইউ ইন্ডিয়া মেনে নেবে না বলেও এদিন মন্তব্য করেছেন কেজরি। এই ইস্যুতে দিল্লি সরকারের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। এই বিল সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন
এই বিল নিয়ে দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর কথায়, যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অধিবেশনে দিল্লি বিল নিয়ে কথা বলেছেন তা বিরোধীদের তৈরি করা বিভ্রান্তিকে ভেঙে দিয়েছে! এমনকি যেভাবে তথ্য তুলে ধরে বক্তব্য রেখেছেন তাতে বিরোধী শিবিরে স্তব্ধতা নেমে এসেছে বলে দাবি কেন্দ্রীয়মন্ত্রীর.


0 মন্তব্যসমূহ