Chandrayaan-3: চাঁদের সঙ্গে প্রথম মোলাকাত, ছবি পাঠিয়ে জানান দিল চন্দ্রযান-৩


 অবশেষে দেখা হল। চাঁদের সঙ্গে প্রথম সাক্ষাৎ হল চন্দ্রযান-৩-র। সঙ্গে সঙ্গে তার ভিডিও পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে। ইসরো সেই ভিডিও প্রকাশ্যে এনেছে। চন্দ্রযানের সঙ্গে কেমন ছিল চাঁদের প্রথম মোলাকাত সেটা ভিডিওতে প্রকাশ করেছে ইসরো।

ধীরে ধীরে চাঁদের পথে এগোতে শুরু করেছে চন্দ্রযান-৩। চাঁদের মায়া ত্যাগ করে এগোচ্ছে চন্দ্রযান। ধাপে ধাপে আনেকটাই এগিয়ে গিয়েছে। একেবারে চাঁদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ। সেই সাক্ষাতের ভিডিও পৃথিবীতে পাঠিেয়ছে চন্দ্রযান-৩। ইসরোর পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। এটা একটা বড় সাফল্য ইসরোর বিজ্ঞানীদের কাছে তাতে কোনও সন্দেহ নেই।

পৃথিবীর মায়া ত্যাগ করে বেশ কয়েকদিন আগেই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। পুরোটাই সফল ভাবে হয়েছে। পৃথিবীর কক্ষ পথ থেকে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩-র প্রতিস্থাপন সাফল্যের সঙ্গে করতে পেরেছেন ইসরোর বিজ্ঞানীরা। এবার আর আগের মতো ভুল করতে চান না তাঁরা। সেকারণে সারাদিন রাত তাঁরা চন্দ্রযান-৩-র গতিবিধির উপরে নজর রেখে চলেছেন।

এর আগে চন্দ্রযান-২ চাঁদের পিঠে নামার কয়েক মুহূর্ত আগে ছিটকে বেরিয়ে যায়। সেকারণে এবার আর সেটা যাতে না হয় সেকারণ সফট ল্যান্ডিংয়ের পথে হাঁটবেন ইসরোর বিজ্ঞানী। অনেকটা পথ পাড়ি দিয়ে ইসরো পৌঁছে গিয়েছে চাঁদের কক্ষপথে। শুধু তাই নয় চাঁদের সঙ্গে মোলাকাতও হয়ে গিয়েছে তার। এবার ধাপে ধাপে চাঁদের মাটিতে অবতরণের প্রক্রিয়া শুরু হবে। সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।


১৪ জুলাই ইসরো থেকে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩। গোটা দেশ সেই উৎক্ষেপন দেখেছিল। LVM-3 রকেটে চড়ে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩। তারপরে গত ৫ অগাস্ট পৃথিবীর কক্ষ পথ ত্যাগ করে চন্দ্রযান। এবং গত শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ চাঁদের কক্ষপথে সাফল্যের সঙ্গে প্রতিস্থাপন করানো হয় চন্দ্রযান-৩-কে। তার কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদের ছবি পাঠায় সে।

এখনও পর্যন্ত সব সমীকরণ ঠিকভাবেই কাজ করছে। এবার ধীরে ধীরে চাঁদের কাছে এগোতে শুরু করবে চন্দ্রযান-৩। ধাপে ধাপে চাঁদের পৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া শুরু হবে। সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসরোর বিজ্ঞানীদের কাছে। কারণ গতবার চন্দ্রযান-২ একেবারে শেষ পর্যায়ে গিয়ে ছিটকে বেরিয়ে গিয়েছিল চাঁদের কক্ষপথ থেকে। সেটা যাতে আর না ঘটে সেদিকেই কড়া নজর রেখে চলেেছন ইসরোর বিজ্ঞানীরা। গোটা দেশ এখন সেদিকেই তাকিয়ে রয়েছে। চন্দ্রযান-৩ সাফল্যের সঙ্গে চাঁদের মাটিতে অবতরণ করলে সেটা গোটা বিশ্বের কাছে নজির গড়বে ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ