Chandrayaan-3: অবশেষে লক্ষ্যের কাছাকাছি চন্দ্রযান-৩, ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে চাঁদের পথে যাত্রা শুরু

 চাঁদ অভিযানের শেষ পর্যায়ের যাত্রা শুরু করল চন্দ্রযান-৩। বিক্রম ল্যান্ডার থেকে সাফল্যের সঙ্গে বিচ্ছিন্ন করা গিয়েছে চন্দ্রযান-৩-কে। এবার ধাপে ধাপে চাঁদের কাছে পৌঁছনোর পালা। চন্দ্রযান-৩ প্রথম কোনও মহাকাশ যান যেটি চাঁদের দক্ষিণ পৃষ্ঠে অবতরণ করতে চলেছে।

চাঁদের দক্ষিণ পৃষ্ঠে এর আগে কোনও মহাকাশ যান অবতরণ করেনি। চন্দ্রযান-২ দিয়ে প্রথম চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু সেই যাত্রা সফল হয়নি। চাঁদে অবতরণের ঠিক আগেই কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে গিয়েছিল চন্দ্রযান-২। তার পরে আবার চন্দ্রযান-৩কে সেই জায়গায় পাঠানো হচ্ছে। আগের বারের ভুল আর এবার করতে চাইছে না ইসরো।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে বিক্রম ল্যান্ডার থেকে সাফল্যের সঙ্গে বিচ্ছিন্ন করা গিয়েছে চন্দ্রযান-৩-কে। ইসরোর চেয়ারম্যান কে শিবম টুইটে জানিয়েছেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিক্রম ল্যান্ডার থেকে চন্দ্রযান-৩ কে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া অত্যন্ত সফল এবং সুন্দর ভাবে করা গিয়েছে। কোনও রকম সমস্যা ছাড়াই এটা করা সম্ভব হয়েছে।

এবার শুরু হবে চাঁদের লক্ষ্যে আসল অভিযান। তার কাউন্ট ডউন আজ থেকেই শুরু হয়ে গেল। আগামী ২৩-২৪ অগাস্ট চাঁদের মাটিতে অবতরণ করার কথা চন্দ্রযান-৩র। হাতে মাত্র আর কয়েকটা দিন। সামনের সপ্তাহেই সেই মাহেন্দ্রক্ষণ। কাজেই এই শেষ পর্বের যাত্রা অত্যন্ত গুরুত্ব বলে মনে করছেন বিজ্ঞানীরা। এতোদিনের তাঁদের সব পরিশ্রম নির্ভর করছে এই শেষ পর্যায়ের যাত্রার সাফল্যের উপরেই।

এদিকে আবার রাশিয়ার লুনা-২৫ চন্দ্রযানটে টক্কর দিয়ে আগেই চাঁদের মাটিতে অবতরণ করবে। ইতিমধ্যে দুই দেশেরক মহাকাশ যানের সাক্ষাৎও হয়ে গিয়েছে। ২১ থেকে ২৩ অগাস্টের মধ্যে লুনার-২৫-র চাঁদের মাটিতে অবতরণ করার কথা। তার পরেই চন্দ্রযান-৩-র পালা। পর পর দুটি দেশের চন্দ্রযানের মেগা পরীক্ষা আগামী সপ্তাহে। সেদিক থেকে দেখতে গেলে ভারত এবং রাশিয়ার মধ্যে এই নিয়ে সূক্ষ্ম প্রতিযোগিতা তৈরি হয়েছে।

গত ১৪ জুলাই চন্দ্রকযান-৩ যাত্রা শুরু করেছিল পৃথিবী থেকে। ৫ অগাস্ট সেটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। ধাপে ধাপে প্রতিটি পর্যায়ে অসংখ্য ছবি পাঠিয়েছে চন্দ্রযান-৩। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছে ইসরো। চাঁদের সঙ্গে চন্দ্রযান-৩-র প্রথম মোলাকাত থেকে শুরু করে। চাঁদ এবং পৃথিবীকে একসঙ্গে ছবিতে রেখে সেই ছবিও পাঠিয়েছে চন্দ্রযান-৩। পৃথিবী থেকে চাঁদের মাটি ছোঁয়া পর্যন্ত মোট ৪০ দিনের যাত্রা। প্রথমবার সফল না হলেও এবার যে সফল হবেই তাতে কোনও সন্দেহ নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ