Chandrayaan 3: চাঁদের মাটিতে ইতিহাস গড়তে চায় ইসরো, নাসার ৫৫ বছরের রেকর্ড ভাঙাই লক্ষ্য

 ISRO :- ভারতের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুকে স্পর্শ করা। কারণ এর আগে কোনও দেশ তা করতে পারেনি। একমাত্র নাসা গিয়েছেল দক্ষিণ মেরুর সবথেকে কাছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেই অসাধ্য সাধন করে ইতিহাসে নাম লেখাতে চাইছে।

চাঁদের দক্ষিণ মেরুর সবথেকে কাছে অবকরণ করেছিল নাসার সার্ভেয়ার-৭। নাসা ১৯৬৮ সালে চাঁদের দক্ষিণ মেরুর থেকে খানিক দূরে ৪০ ডিগ্রি দ্রাঘিমাংশের কাছে অবতরণ করেছিল। এছাড়া আর কোনও দেশ বা মহাকাশ গবেষণা সংস্থা চাঁদের দক্ষিণ মেরুর কাছে পৌঁছতে পারেনি।

ভারতের চন্দ্রযান-৩ কিন্তু সেই চেষ্টাতেই সফল হতে পাড়ি দিয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে। ভারতের মহাকাশ গবেষমা সংস্থা ২০১৯-এ ইসরোর চন্দ্রযান ২-কেও দক্ষিণ মেরুতে অবতরণ করাতে চেয়েছিল। সেবার ৯০ শতাংশ সফল হলেও একেবারে তীরে এসে তরী ডুবেছিল।

এবার আর সেই ভুল করতে চায় না ইসরো। চন্দ্রযান ২-এর প্রেরিত তথ্য অনুয়ায়ী সাবধানী হয়েই এবার চন্দ্রযান ৩-কে নামাতে চাইছেন বিজ্ঞানীরা। চন্দ্রযান ৩ নামবে চাঁদের ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে। এতদিন সমস্ত মহাকাশযান নেমেছে নিরক্ষীয় অঞ্চলে। নাসার পর দক্ষিণ মেরুর আরও কাছে নামছে isro।

চাঁদের দক্ষিণ মেরুতে নামলে ইসরো ঢুকে পড়বে ইতিহাসে। এতদিন মার্কিন গবেষণা সংস্থা নাসা ছাড়া সোভিয়েত রাশিয়া ও চিন নেয়েছিল চাঁদে। কিন্তু ভারত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ২০১৯-এ। এবার সেই ব্যর্থতা ঢেকে নতুন উদ্যমে ইসরো ঝাঁপিয়ে পড়েছে চন্দ্রযান-৩ মিশনকে সফল করতে।

এই চন্দ্রযান-৩ মিশনের মূল লক্ষ্য চাঁদ মানুষের বসবাসযোগ্য কি না, তা খতিয়ে দেখা। সেই সংক্রান্ত তথ্যানুসন্ধান করবে রোবোটিক রোভার প্রজ্ঞান। ইসরো যদি এবার চাঁদের বুকে নামতে পারে, তা যেমন একটা ইতিহাস হবে, তেমনই ভারতের কাছে দুয়ার খুলে যাবে চাঁদ নিয়ে নতুন গবেষণার।

২০১৯-এ চাঁদে নামতে পারেনি চন্দ্রযান-২। তবে সেই মিশনকে একেবারে ব্যর্থ বলতে নারাজ ইসরো। শেষ মুহূর্তে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও বহু তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। সেই মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার চন্দ্রযান-৩ মিশন শুরু করেছেন বিজ্ঞানীরা।

পৃথিবী থেকে ১৪ জুলাই শুরু হয়েছিল যাত্রা। চাঁদে পৌঁছনোর সম্ভাবনা ২৩ অগাস্ট। ৪০ দিনের এই অভিযানের বাকি আর ২১ দিন। ১ অগাস্ট মঙ্গলবারই চাঁদের মাধ্যাকর্ষণে প্রবেশ করেছে ইসরোর চন্দ্রযান-৩। আগামী ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করার কথা চন্দ্রযান ৩-এর। তারপর চাঁদের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদে নেমে পড়বে তাদের চন্দ্রযান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ