বর্ষায় ডাল লেকের শিকারায় ঘুরেছেন কখনও। একেবারে সেই ফিল এনে দেবে কলকাতার কাছেই এই মিনি ডাল লেক। আর বেশি দূরে যেতে হবে না। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চলে আসা যায় এখানে। কাজেই আর দেরি না করে বেড়িয়ে পড়ুন।
চলে আসুন কলকাতার একেবারে কাছে বর্তির বিলে। বর্ষাকালেই এখানকার সৌন্দর্য আরও মোহমহয় হয়ে ওঠে। কোথায় রয়েছে এই বর্তির বিল। কলকাতার অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এখানকার কথা। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর এবং বারাসতের মাঝে পড়ে জায়গাটি।
কলকাতা শহর থেকে মাত্র ১ থেকে দেড় ঘণ্টার রাস্তা। একেবারেই কাছে। রংবেরঙের নৌকা অপেক্ষা করবে আপনার জন্য। জনপ্রতি ১০০ টাকা করে ভাড়া লাগে। ব্যাস তার পরে নৌকা বাইতে বাইতে বেড়িয়ে পড়ুর বর্তির বিলে। ডাল লেকের ফিল দেবে। চারিদিকে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করবে কাশফুল। আর কয়েক দিনের অপেক্ষা। দুর্গাপুজোর আগে জায়গাটি আরও অসাধরণ হয়ে ওঠে।চারপাশে তখন কাশ ফুল আর মাঝখান দিয়ে বয়ে যাবে নৌকা। মুগ্ধ হয়ে যাওয়ার মতো জায়গা। কাশ্মীরে যেমন শিকারায় ঘুরতে ঘুরতে দিন কেটে যায়। সেরকমই বর্তির বিলে শাপলার জঙ্গলে বয়ে নিয়ে যাবে নৌকা। পদ্ম আর শাপলার জঙ্গল। তার মাঝ দিয়ে বয়ে যাবে নৌকা। চারিদিকে সবুজের সমাহার। নৌকায় বসে বসে উপভোগ করুন সেই সৌন্দর্য ।
নীল আকাশে মেঘের আনাগোনা আর জলে সাপলা পদ্মর ভিঁড়ে হারিয়ে যেতে ইচ্ছে করবে। এতোটাই সুন্দর এখানকার চারপাশ। বর্তির বিল যেতে হলে রতনপুরে। কারণ রতন পুরেই রয়েছে বোটিং পয়েন্ট। ব্যারাকপুর বা বারাসত থেকে বাসে এলে নামতে হবে বিলগঞ্জের মোড়ে। সেখান থেকে অটো বা টোটো করে চলে আসুন বেড়া বেড়িয়ায়। গাড়িতে এলেও বেড়া বেড়িয়া আসতে হবে। সেখান থেকেই যেতে হবে বর্তির বিলে। চারিদিকে পাটের ক্ষেত দেখা যাবে। বর্ষা থেকে শরৎ কালই বর্তির বিলে বেড়ানোর সেরা সময়।


0 মন্তব্যসমূহ