মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত কল্যাণপুর এলাকার বিছুর গ্রাম থেকে এক যুবতীর দেহ উদ্ধার করা হয় রবিবার বিকেলে। সম্পর্কের টানা পোড়েনের জেরেই খুন করে প্রেমিক। অভিযুক্ত যুবক উজ্জ্বল কোনাইকে গ্রেফতার করেছে বড়ঞা থানার পুলিশ।
রবিবার মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত কল্যাণপুর এলাকার বিছুর গ্রামের পাশে মল্লিকপুর গ্রামে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক তার দোষ ইতি মধ্যেই স্বীকার করে নিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর নাম স্বপ্না সর্দার। বাড়ি শক্তিপুর থানার অন্তর্গত বাজারশো গ্রামে।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার রাতে পুলিশ মুন্ডুহীন দেহ উদ্ধার করে বড়ঞা থানার অন্তর্গত বিছুর গ্রাম থেকে। শনিবার রাত দশটা নাগাদ গ্রামের কিছু যুবক হারুগাছা পুকুরের কাছে বসে যখন গল্প করছিলেন সেই সময় তাঁরা পুকুর পাড়ে রক্তের দাগ দেখতে পান। রক্তের দাগ অনুসরণ করে কিছুটা এগিয়ে যাওয়ার পরই তাঁরা হারুগাছা পুকুরের ধারে ওই তরুণীর মুন্ডুহীন দেহটি দেখতে পান।এরপরই রাতেই পুলিশকে খবর দেওয়া হয়। তারপর রবিবার দিনভর তল্লাশি চালানোর পর অবশেষে রবিবার বিকেলে পুকুরে ডুবুরি নামিয়ে দেহের বাকি অংশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপ্না সর্দারের সঙ্গে উজ্জ্বলের প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। সম্পর্কের টানা পোড়েনের জেরেই তাকে গলা কেটে খুন করে প্রেমিক। ইতিমধ্যেই প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।


0 মন্তব্যসমূহ