দিল্লি বিল-আস্থা ভোটের আগেই ফল প্রকাশ! ২০১৮-র থেকেও বড় জয়ের পথে মোদীর এনডিএ

 দিল্লি পরিষেবা বিল আর আস্থা ভোটে বিজেপি তথা এনডিএ-র জয় শুধু সময়ের অপেক্ষা। আস্থা ভোট নিয়ে ৮ থেকে ১০ অগাস্টের মধ্যে আলোচনা ও ভোটাভুটি করা হবে। ২০১৮-র আস্থা ভোটের থেকে এবারের আস্থা ভোটে তারা যে আরও বেশি ভোটে ইন্ডিয়াকে পরাজিত করে জিতবেন, তা নিয়ে নিশ্চিত বিজেপি তথা এনডিএ-র নেতারা।

প্রসঙ্গত ২০১৮-র অনাস্থা ভোটে এনডিএ সরকার ৩২৫-১২৬ ভোটে জয়ী হয়েছিল। শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলে এই ব্যবধান আরও বেশি হতে চলেছে। অন্যদিকে কেজরিওয়ালের চেষ্টার পরেও সম্ভাব্য ১৩০ ভোটের সঙ্গে দিল্লি পরিষেবা বিল আইনে পরিণত হবে বলে আশা বিজেপি তথা এনডিএ নেতাদের।


এবারের লোকসভায় বিজেপির একারই সাংসদ সংখ্যা ৩০১। পুরো এনডিএ ধরলে সংখ্যাটা ৩৩২। ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যা গরিষ্ঠতার জন্য দরকার ২৭২ আসনের। এবার বিজেপির সংখ্যার সঙ্গে যুক্ত হতে চলেছেন শিবসেনা একনাথ শিন্ডে গোষ্ঠীর ১৩ জন সাংসদ। এছাড়াও তিনজন নির্দল সাংসদও এনডিএ-র সঙ্গেই যোগ দিতে চলেছেন। ফলে সংখ্যাটা ৩৩২-এ দাঁড়াচ্ছে।

এরপর নবীন পট্টনায়েকের বিজেডি ও জগন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস বিজেপি নেতৃত্বাধীন জোটের অংশ না হয়েও মোদী সরকারের প্রতি তাদের সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। লোকসভায় বিজেডির ১২ ও ওয়াইএসআর কংগ্রেসের ২২ জন সাংসদ রয়েছেন। এই সংখ্যাটা এনডিএ-র সঙ্গে যুক্ত হলে তা ৩৬৬-তে পৌঁছে যায়। এরপরেই চন্দবাবু নাইচুর সমর্থনের কথাও জানা যাচ্ছে। তার সদস্য রয়েছেন তিনজন।

এর গেল লোকসভায় আস্থা-অনাস্থার প্রসঙ্গ। কিন্তু বিল পাশ করাতে গেলে দুই হাউসে নির্দিষ্ট সংখ্যক সাংসদের সমর্থন জরুরি। দিল্লি পরিষেবা বিল নিয়ে লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেই বিজেপি তথা এনডিএ নিশ্চিত। কেননা সেই বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপি রাজ্যসভায় এনডিএকে সমর্থনের কথা জানিয়েছে।


রাজ্যসভায় বিজেপি ও তাদের সহযোদীদের ১০৫ জন সদস্য রয়েছেন। এরপরেও পাঁচ মনোনীত সদস্যের ভোট পাওয়ার ব্যাপারে আশাবাদী বিজেপি তথা এনডিএ। এর সঙ্গে যুক্ত হচ্ছেন বিজেপি ও ওয়াইএসআর কংগ্রেসের ৯ সাংসদ। চন্দ্রবাবু নাইডুর রয়েছে একটি আসন। এরপরেই দুই নির্দলীয় সাংসদ যদি সমর্থন করেন, তাহলে সংখ্যাটা ১৩০ ছাড়িয়ে যায়।

কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থনের প্রশ্নে দেশের একমাত্র রাজ্য অন্ধ্রপ্রদেশের সব কটি রাজনৈতিক দল একদিকে। সেখানে ক্ষমতায় রয়েছে ওয়াইএসআর কংগ্রেস, তাদের প্রতিদ্বন্দ্বী টিডিপি এবং বিজেপি একইসঙ্গে ভোট দিতে চলেছে লোকসভা ও রাজ্যসভায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ