Subject :- পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা রুখতে রাজভবনে কন্ট্রোলরুম খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার একেবারে দুর্নীতির অভিযোগ নিতে সেল খুললেন তিনি। দুর্নীতির অভিযোগ সেখানে যেকোউ টোল ফ্রি নম্বরে জানাতে পারবেন। প্রথম কয়েক ঘণ্টাতেই হুড়মুড়িয়ে আসতে শুরু করেছে একের পর এক অভিযোগ।
সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছে। নাম জড়িয়েছে আরও নেতা-মন্ত্রীদের। ইডি-সিবিআই তদন্ত চলছে জোর কদমে। এমনকী শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ইডি-সিবিআই জেরাও করেছে। এমনকী তাঁর স্ত্রীকেও জেরা করেছে সিবিআই। নিয়োগ দুর্নীতি ছাড়াও গরুপাচার কাণ্ডেও শাসক দলের একাধিক নেতা মন্ত্রী জড়িত রয়েছে। অনেকে গ্রেফতারও হয়েছে ইডি-সিবিআইয়ের হাতে। এবার দুর্নীতির খোঁজ নিয়ে ময়দানে নামলেন খোদ রাজ্যপাল।
রাজভবনে পিসরুমে খোলা হল অ্যান্টি কোরাপশন সেল।
সেখানে টোল ফ্রি নম্বরে রাজ্যের যেকেউ দুর্নীতি নিয়ে অভিযোগ জানাতে পারবেন। সেল চালু হওয়ার সঙ্গে সঙ্গেই হু হু করে ফোন আসতে শুরু করেছে। গত কয়েক ঘণ্টার মধ্যে নাকি অনেক অভিযোগ জমা পড়েছে এই অ্যান্টি কোরাপশন সেলে। রাজ্যপালের এই নতুন ভূমিকায় বেশ অসন্তুষ্ট শাসক দলের নেতারা।
ধনখড়ের পথেই সিভি আনন্দ বোস হাঁটতে শুরু করেছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। পঞ্চায়েত ভোটে হিংসার একের পর এক অভিযোগ আসতেই একেবারে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল। হিংসা বিধ্বস্ত ভাঙড়ে নিয়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছিলেন। একই ভাবে ক্যানিংয়ে গিয়েও হিংসা পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন তিনি। এবার রাজ্যের দুর্নীতি নিয়ে তৎপর হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।


0 মন্তব্যসমূহ