বিজেপি করে জানেন, আর জয়ী প্রার্থী কিনা জানেন না?', প্রশ্ন করে নন্দীগ্রামের ১৫ প্রার্থীকে রক্ষাকবচ হাইকোর্টের

 

রক্ষাকবচ পেলেন নন্দীগ্রামেরক ১৫ জন বিজেপি প্রার্থী। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তাঁদের গ্রেফতারির উপরে স্থগিতাদেশ দিয়েছেন। আগামী সোমবার পর্যন্ত তাঁদের গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।

পঞ্চায়েত ভোটের পর নন্দীগ্রামেও ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে। তাতে একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছিলেন। তাঁদের হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্তী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সন্ত্রাসে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করে পুলিশ।

বিজেরপির ১৫ জন প্রার্থীর বিরুদ্ধে ১৮টি এফআইআর দায়ের করেছিল নন্দীগ্রাম থানার পুলিশ। বিজেপির অভিযোগ ছিল যাতে তাঁরা বোর্ড গঠন করতে না পারে সেকারণেই তাঁদের প্রার্থীদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলায়র শুনানি ছিল বৃহস্পতিবার। সেই মামলাতেই হাইকোর্ট বিজেপি প্রার্থীদের রক্ষা কবচ দিয়েছে।

মামলার শুনানির সময় বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করেছিলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ তারা সকলেই জয়ী প্রার্থী কিনা। তার উত্তরে রাজ্যের আইনজীবী জানান সেটা তার জানা নেই তবে এঁদের মধ্যে বেশ কয়েক জন কুখ্যাত দুষ্কৃতি। আইনজীবীর কথা শোনার পর বিচারপতি বলেন, এরা বিজেপি করে সেটা জানেন, আর জয়ী প্রার্থী কিনা সেটা জানেন না ? মামলার শুনানি আগামী সোমবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ